শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা টিকার জন্য আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে চীনের জোট গঠনের প্রস্তাবে সায় দিয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী 

মহসীন কবির: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার জন্য ভারতকে ছাড়া ৬ দেশকে নিয়ে জোট করার জন্য চীন বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, এতে সম্মতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন। চ্যানেল ২৪

মন্ত্রী বলেন, করোনার টিকা সংগ্রহে রাখার জন্য ছয়টি দেশকে নিয়ে একটি জোট গঠন করতে চায় চীন। যেটার নাম দিতে চায় সাউথ এশিয়া স্টোরেজ ফর কোভিড ফ্যাসিলেটেড ভ্যাকসিন। যেন জরুরি প্রয়োজনে এই জোট রাষ্ট্রগুলো টিকা পায়। ভারতবিহীন এ জোটে থাকতে আপত্তি নেই বাংলাদেশের। ইতোমধ্যে চীনের এ উদ্যোগে বাংলাদেশসহ অন্য দেশগুলোও সম্মতি দিয়েছে।এটাতে মোটামুটি ছয়টি দেশ সম্মত হয়েছে, এ জোটের কাজ হবে কোভিড ভ্যাকসিন সংরক্ষণ করা।তবে এখনো জোটটি চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে। যুগান্তর

ড. মোমেন বলেন, চীনের এই উদ্যোগে বাংলাদেশ ছাড়া আরও চারটি দেশ আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে।

ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটি থেকে টিকা পেতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।এভাবে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দুই থেকে তিন মাস টিকা রপ্তানির সুযোগ নেই বলে জানিয়েছে টিকা ভারতের উৎপাদন প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।

এদিকে বৃহস্পতিবার আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেছেন, বিশ্বব্যাপী করোনার টিকা নিয়ে একটা সংকট রয়েছে। সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি।তবে বাংলাদেশ যেন টিকার কার্যক্রম চালিয়ে যেতে পারে, ভারতের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়