শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ৮ টি মামলায় ৮টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ২ হাজার ২০০শত টাকা জরিমানা আদায় করা হয়। সরকার কর্তৃক ঘোষিত লকডাউন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ করোনাভাইরাস এর বিস্তার রোধকল্পে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং বাজার মনিটরিংসহ রমজানে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে বুধবার বিকালে উপজেলার বাসাইল বাজার, চেঙ্গুটিয়া বাজার, ভাল্লুকশী বাজার, আগৈলঝাড়া বাজারসহ জনসমাগমলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

[৩] মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করা এবং দ্রব্যমূল্যে বৃদ্ধি না করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

[৪] এ সময় সরকারী নির্দেশনা লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ৮ টি মামলায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার ২০০শত টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাশেম। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা পুলিশ, আনসার সদস্য, পেশকার মোঃ সোহেল আমিনসহ প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়