শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোর রেলওয়ে ট্র্যাকে বসানো হয়েছে প্রথম কোচ

সমীরণ রায়: [২] বৃহস্পতিবার দুপুরে সিস্টেমেটিক ওয়েতে এটা বসানো হয়। এখন সব কিছু চেক করা হচ্ছে । এর আগে ঢাকায় চালানোর জন্য মেট্রোরেলের এক সেট ট্রেনের কোচ সকালে ৮টা থেকে ডিপোতে নেওয়া শুরু হয়। ক্রেন দিয়ে কোচ লরিতে তোলার কাজ শুরু হয়। এরপর এটি দিয়াবাড়ির ডিপোর রেলওয়ে ট্র্যাকে মোট ৪টি কোচ ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। জেটিতে অবস্থানরত বাকি ২টি কোচ নামিয়ে আজ শুক্রবার সকালে ডিপোতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

[৩] ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচাল এম এন সিদ্দিক বলেন, প্রথম মেট্রোরেল কোচ ডিপোর রেলওয়ে ট্র্যাকে বসিয়েছি। এমন প্রকল্প বাস্তবায়নের যেহেতু পূর্ব অভিজ্ঞতা নেই, সেকারণে কাজগুলো সতর্কতার সঙ্গে করছি। রেলওয়ে ট্র্যাকে বা রেলপথে কোচগুলো বসানোর পর অনেক কিছু পরীক্ষা ও বৈদ্যুতিক লাইন সংযোগ করতে হবে।

[৪] জানা গেছে, সব মিলিয়ে ২৪ সেট ট্রেনের মোট ব্যয় হয়েছে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা। ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোয় থাকবে লম্বালম্বি সিট। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইলচেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে ৪টি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তাব্যবস্থা সংবলিত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে ১ হাজার ৭৩৮ জন। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। মেট্রোরেলে ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় আপ ও ডাউন রুটে ৬০ হাজার যাত্রী আনা নেওয়া করতে সক্ষম হবে। কারণ অধিকাংশ মানুষ বসার থেকে দাঁড়িয়ে ভ্রমণে বেশি স্বাচ্ছন্দবোধ করবে।

  • সর্বশেষ