শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:৫২ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসোলেশনে ‘বাহুবলি’ অভিনেতা প্রভাস

বিনোদন ডেস্ক: টলিউড ডটনেট জানিয়েছেন, প্রভাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। এরপর সতর্কতাস্বরূপ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অভিনেতা। রাইজিংবিডি

বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রভাস। তার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন। ‘সালার’ সিনেমার শুটিং শুরু করেছেন। ‘আদিপুরুষ’ সিনেমার কাজও শুরু করবেন। এছাড়া নাগ অশ্বিনের একটি সিনেমায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন প্রভাস।

এই অভিনেতা আইসোলেশনে যাওয়ায় আপাতত তার সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে। ভক্তরাও প্রার্থনা করছেন— বিপদ থেকে রক্ষা পেয়ে খুব শিগগির ফিরবেন তাদের প্রিয় অভিনেতা।

ভারতে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে বেশ কয়েকজন বলিউড তারকা অভিনয়শিল্পী মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও অনেকেই সুস্থও হয়ে উঠেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়