শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে করোনা সংক্রামনে টিকা সংকটে

আবুল কাশেম :[২] সিলেটে করোনা সংক্রামন টিকা সংকটে পড়েছে। সিলেটের চার জেলায় তুলনায় টিকা এসেছে কম।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে, প্রথম চালানে বিভাগে ৪ লাখ ৪৪ হাজার ডোজ করোনা টিকা আসে। সিলেট জেলায় প্রথম ধাপে আসে দুই লাখ ২৮ হাজার টিকা। এরপর দ্বিতীয় ধাপে আরো ৭২ হাজার টিকা আসে। এগুলো শেষ হওয়ার আগে পরবর্তী টিকার চালান আসার কথা ছিল। যে কারণে টিকার সংকট পড়বে না বলে জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান ও সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল। তারাই এখন বলছেন, কিছু দিনের মধ্যে পুনরা টিকার চালান না আসলে সংকট সৃষ্টি হবে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার (২০ এপ্রিল) করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ হাজার ৮৭ জন। এর মধ্যে ৫ হাজার ৭০৩ জন পুরুষ ও ৩ হাজার ৩৮৪ জন নারী। এদিন প্রথম ডোজ নিয়েছেন ৭৬০ জন। এরমধ্যে পুরুষ ৫৪৮ জন এবং নারী ২১২ জন।

[৪] সংশ্লিষ্টরা বলেন, গত ৭ ফেব্রুয়ারি সিলেটে গণটিকা নেওয়ার কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত বিভাগে প্রথম ডোজের জন্য ৩ লাখ ৭২ হাজার ৮১৮ জন রেজিস্ট্রেশন করে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৬৫১ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১১ হাজার ২২৩ জন। বিপরীতে ভায়াল মজুত আছে ৭ হাজার ৩৮৫টি। প্রতিটি ভায়ালে ১০টি করে ডোজ থাকে। সে হিসেবে মঙ্গলবার পর্যন্ত টিকা মজুতের পরিমাণ ৭৩ হাজার ৮৫০ ডোজ রয়েছে জানান সংশ্লিষ্টরা।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়