শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৫:১৮ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুন-জুলাইয়ের আগে টিকা রপ্তানির নিশ্চয়তা নেই: সিরাম সিইও

নিউজ ডেস্ক: ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলেছে। এ অবস্থায় টিকা রপ্তানির কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ভারতের টিকা উত্পাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা।

গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, কোভিশিল্ড টিকা রপ্তানির কোনো নিশ্চয়তা নেই এবং এই মুহূর্তে আমরাও মনে করছি, এমন সংক্রমণের সময়ে আগামী দুই মাসের মধ্যে রপ্তানির দিকে তাকানো উচিত হবে না। আগামী জুন-জুলাইয়ে আমরা আবারও অল্প পরিমাণে টিকা রপ্তানি শুরু করতে পারি। তবে এই মুহূর্তে আমরা দেশকেই অগ্রাধিকার দেব।

সিরাম সিইও বলেন, টিকা উত্পাদন বৃদ্ধির জন্য ভারত সরকারের কাছে ৩ হাজার কোটি রুপি চাওয়া হয়েছিল। সেই অর্থ এখনো হাতে পৌঁছায়নি। সরকার ৩ হাজার কোটি রুপি মঞ্জুর করেছে। আমরা বিশ্বাস করি, এটি শিগিগরই আমাদের হাতে এসে পৌঁছাবে। তবে আমরা এই অর্থের জন্য অপেক্ষা করিনি, উত্পাদন বাড়াতে ব্যাংক থেকে অর্থ ঋণ করেছি। আশা করছি, এই সপ্তাহেই সরকার থেকে আমাদের কাছে ঐ অর্থ পৌঁছাবে। - ইত্তেফাক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়