শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:৪৯ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুজুররা মুসল্লিদের ঘরে-ঘরে চুরি করতে যায় না সেটা এক আশ্চর্যের বিষয়!

ডেস্ক রিপোর্ট :  ধর্ম টিকিয়ে রাখছে লক্ষ লক্ষ হুজুররা, এটা সোজা কথা না! কঠিন চ্যালেঞ্জ!! অথচ হুজুরের বেতন মাত্র ৪০০০ টাকা! মসজিদের হুজুরদের অল্প বেতন নিয়ে আব্দুর রব শরিফ ফেসবুকে একটি পোস্ট দেন। ইতোমধ্যে পোস্ট ভাইরাল হয়েছে। আমাদের সময়ডট কমের পাঠকদের জন্য নিচে হুবহু দেওয়া হলো :
‘‘মসজিদ কমিটির দায়িত্বে থাকার কারণে বাবাকে হঠাৎ একটা প্রশ্ন করলাম, 'আমাদের মসজিদের হুজুরের বেতন কতো?'
.
বলে রাখা ভালো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোভাকলোণীর প্রায় পঞ্চাশ পরিবারের জন্য একটি মসজিদ যেটা সুসজ্জিত, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো এবং এলাকার বাচ্চাদের ধর্মীয় শিক্ষার জন্য একজন হুজুর আছে,
.
ব্যক্তিগতভাবে হুজুর আমার ছোটবেলা থেকে খুব প্রিয়! প্রিয়মুখ রফিক হুজুর! আমি যখন স্কুলে ছিলাম সেই ২০০৩ সালের দিকে হুজুর আমাদের মসজিদের ইমাম হিসেবে জয়েন করেছিলো!
.
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পেরিয়ে আমিও একজন চাকরিজীবী, আজ প্রায় পনের বছর পরও হুজুর আমাদের মসজিদে ইমাম হিসেবে আছেন,
.
দীর্ঘ ১৫ বছরে হুজুরের বেতন ১৫০০ থেকে ৪০০০ টাকা হয়েছে এমন!
.
বিষয়টি নিয়ে কখনো লিখতাম না কারণ হুজুরকে যখনি জিজ্ঞেস করি তখনি বলে 'প্রতিদান আখেরাতে আল্লাহ দিবে' দুনিয়াতে যা রিজিকে আছে তাতে শুকরিয়া!
.
লিখতে বাধ্য হয়েছি ডাঃ দীপু মণির একটা বক্তব্য ভাইরাল হয়েছে দেখে, 'হুজুরদের যা বেতন তাতে রাতে যে মুসল্লিদের ঘরে চুরি করতে যায় না সেটা আশ্চর্যের বিষয়!'
.
আমার হুজুরেরও ডায়াবেটিস আছে! সে ও একই দামে ঔষুধ কিনে খায়!
.
হাটহাজারী মাদ্রাসায় পড়ার সময় দেখতাম হুজুরকেও ইয়া বড় বড় কিতাব নিজের টাকা দিয়ে কিনতে হতো,
.
হুজুর যে বাজার থেকে মাছ কিনে আমরাও সেই বাজারের ক্রেতা!
.
মোবাইলে রিচার্জ করলে হুজুর বলে কেউ এক টাকা কম রাখে না,
.
জনপ্রতি পরিবার একশ টাকা করে বেতন দেয় বলে তারা হুজুরের পান থেকে চুন খসলেই তীর নিক্ষেপ করে!
.
মন খারাপ হয়! আবার কিভাবে যেনো সবার সাথে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্ম তাদের!
.
বাসায় বাসায় গিয়ে হুজুরের চার হাজার টাকা বেতন উঠানোর বিশাল সংগ্রামে নিয়োজিত একজন মসজিদ কমিটির ক্যাশিয়ারও আছে,
.
মসজিদ টাইলস হয়! কোণায় কোণায় ফ্যান! সবকিছু নতুন কিন্তু শুধু পুরাতন মানুষটা জারাজীর্ণ খাদেম হয়ে থেকে যায়!
.
কোন এক ফজর নামাযের সময় ঘুম থেকে উঠে দৌড়ে মসজিদ পৌঁছাতে না পারলে সেদিন হুজুরের খবর আছে,
.
শত মানুষের চোখ হুজুরের দিকে, আঙ্গুল উঁচিয়ে তারাও ইমামের উপ্রে ইয়া বড় ইমাম সেজে বসে আছে!
.
একমাত্র হুজুর ছাড়া সবাই আলেম মুফতি মারফতি,
.
তবুও দিনশেষে সব অভিমান ভুলে 'আখেরাতে প্রতিদান আল্লাহ দিবে' মর্মে এভাবে ধর্ম টিকিয়ে রাখছে লক্ষ লক্ষ হুজুররা, এগ্লা সোজা কথা না! কঠিন চ্যালেঞ্জ!
.
লিখেছেন, Abdur Rob Sharif’’

  • সর্বশেষ