শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার সেনাবাহিনীর ধর-পাকড়ে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন আড়াই লাখের বেশি

লিহান লিমা: [২] মিয়ানমারে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার টম অ্যান্ড্রু বুধবার এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, ‘এখানকার পরিস্থিতি ভয়াবহ, জান্তা সরকারের হামলার ইতোমধ্যে আড়াই লাখের মতো অধিবাসী বাস্তুচ্যুত হয়েছেন। এই মানবিক বিপর্যয় রুখতে বিশ্বকে অতি সত্বর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ আল জাজিরা

[৩] শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হতে যাওয়া আসিয়ানের আঞ্চলিক সম্মেলনের পূর্বে এই আহ্বান জানান তিনি। তবে ১০সদস্যের এই সংগঠনটির কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে নীতি থাকায় কিভাবে মিয়ানমার ইস্যুতে সংগঠনটি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা স্পষ্ট নয়। মিয়ানমারে অভ্যুত্থানের নেতা জেনারেল মিন অং হ্লিয়াং এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

[৪] এ পর্যন্ত অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় ৭৩৮জন প্রাণ হারিয়েছেন। ৩ হাজার ৩০০জন কারাবন্দী রয়েছেন, এদের মধ্যে ২০জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।

[৫] বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়ানমারের ব্যবহারীরা নীল শার্ট পরে আটককৃত বিক্ষোভকারীদের নাম লেখে ছবি শেয়ার করে প্রতিবাদ জানান। প্রায় ১৯ বছর সেনাবাহিনীর হাতে কারাবন্দী থাকার পর ২০১৪ সালের ২১ এপ্রিল মারা যাওয়া মিয়ানমারের গণতন্ত্রপন্থী অধিকারকর্মী উইন তিনের স্মরণে এই শার্ট দেখিয়ে প্রতিবাদ করেন তারা। বিক্ষোভের নেতা ইয়ে থিনজার বলেন, ‘আওয়াজ তুলুন ও অনায্যভাবে জান্তা সরকারের হাতে বন্দিদের মুক্তির দাবি জানান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়