শিরোনাম
◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ◈ কাজী ফার্মসের মাফিন কেক মানহীন, ৮ লাখ টাকা জরিমানা; শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা! ◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ ক্লাবের দেখানো পথেই এবার হাঁটল মাদ্রিদ এবং ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক: [২] বুধবার (২১ এপ্রিল) সকালেই ইংলিশ প্রিমিয়ার লিগের ৬ ক্লাবের সুপার লিগ থেকে সরে দাঁড়ানোর খবরে স্বস্তি ফিরেছিল ফুটবল অনুরাগীদের। এবার এই বিদ্রোহী লিগ থেকে সরে আসার সিদ্ধান্ত নিল স্পেনের আটলেটিকো মাদ্রিদ এবং ইতালির ইন্টারমিলান। এখন পড়ে থাকল শুধু বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান এবং জুভেন্টাস।

[৩] আটলেটিকো মাদ্রিদের তরফে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার (২১ এপ্রিল) সকালে ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরদের সভা ছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে, সুপার লিগের আয়োজক এবং বাকি ক্লাবগুলিকে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হবে, এই লিগের সঙ্গে আটলেটিকো মাদ্রিদ আর যুক্ত থাকবে না। ইন্টার মিলানের তরফেও একই কথা জানানো হয়েছে। তাদের বক্তব্য, ক্লাব আর কোনও ভাবেই সুপার লিগের অংশ হতে চায় না।

[৪] সুপার লিগের বিষয়টি প্রকাশ্যে আসার পরই উয়েফা হুমকি দিয়েছিল, বিদ্রোহী ক্লাবেদের নিষিদ্ধ করা হবে। এমন কী তারা আইনের পথে হাঁটারও সিদ্ধান্ত নেয়। উয়েফাকে পূর্ণ সমর্থন করে বিদ্রোহী ক্লাবগুলিকে মঙ্গলবার রাতেই চরম বার্তা দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি পরিষ্কার বলে দেন, হয় তুমি থাক, না হলে থেকো না। মাঝামাঝি কোনও পথ নেওয়া যাবে না। এটা আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই।

[৫] ফিফা প্রেসিডেন্টের এই বার্তার পর ১২টি ক্লাবের সমর্থকেরাও সুপার লিগের বিরুদ্ধে সরব হন। স্বভাবতই একে একে ৮টি ক্লাব সুপার লিগ থেকে সরে এসেছে। দেখার, বাকি চারটি ক্লাব কী সিদ্ধান্ত নেয়। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ