শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে কৃষক লীগ

সমীরণ রায়: [২] বুধবার কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সুতারপাড়া ইউনিয়নের গেরাজুরের হাওড়ে কৃষক মোহাম্মদ জালাল মিয়ার ক্ষেতের ধান কেটে দেওয়া হয়।

[৩] কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে কৃষক লীগের গৌরবময় পথচলার ৪৯ বছর। এই ৪৯ বছর ধরে কৃষক লীগ এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। এই কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে পড়েছিল কৃষক লীগের নেতাকর্মীরা তখন কৃষকের ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দেয়। গতবারের মতো এবারও কৃষক লীগ কৃষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে কৃষকের ধান কেটে ঝাড়াই মাড়াই করে গোলায় তুলে দিবে।

[৪] এসময় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সারাদেশের কৃষক লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

[৫] এতে আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কেন্দ্রীয় সদস্য আক্তারুজ্জামান শিপন, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমদ উল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়