শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার টিকা নিয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : [২] দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মে মাসে ইংল্যান্ড সফরে যাবে নিউজিল্যান্ড। এর আগেই করোনাভাইরাসের টিকা নিয়েছেন দেশটির ক্রিকেটাররা। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে টিকা নেয়া হয়নি কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টদের।

[৩] আগামী ২ জুন শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। এরপর রয়েছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতের বিপক্ষে টেস্ট শুরু হবে ১৮ জুন, সাউথ্যাম্পটনে। তাই কোনো ঝুঁকি না নিতে দেশে থাকা ক্রিকেটাররা টিকা নিয়েছেন। তাদের টিকা নেওয়ার কথা মঙ্গলবার (২০ এপ্রিল) নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

[৪] পেসার নিল ওয়্যাগনারের টিকা নেওয়ার সময়ের একটি ছবি টুইটারে দিয়ে তারা লিখেছে, মে মাসে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে টিকার দুই ডোজের প্রথমটি নেওয়া নিউ জিল্যান্ডে থাকা শেষ খেলোয়াড় তিনি। ইংল্যান্ড সফরের দলে থাকা অধিনায়ক উইলিয়ামসন, স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার, পেসার ট্রেন্ট বোল্ট ও পেস বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন বর্তমানে আইপিএল খেলতে ভারতে আছেন। এছাড়া আরও ৩ ক্রিকেটার খেলছেন সেখানে।

[৫] টোকিও অলিম্পিকের জন্য দেশ ছাড়ার আগে অ্যাথলেটদের টিকা দেওয়ার ব্যবস্থাও শুরু করেছে নিউজিল্যান্ড। করোনাভাইরাসের ছোবলে এক বছর পিছিয়ে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ নতুন সূচিতে আগামী ২৩ জুলাই শুরু হয়ে শেষ হবে ৮ অগাস্ট। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়