শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম পাহাড়তলী বাজারে ১৪'শ বস্তা সরকারি চালসহ আটক এক

রিয়াজুর রহমান : [২] সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ হাজার কেজি (১৪'শ বস্তা) চাউলসহ বাহার মিয়া (৪৪) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। প্রতিটি চাউলের বস্তায় গায়ে ইংরেজীতে লেখা ছিল- GOVT.OF THE PEOPLE'S REPUBLIC OF BANGLADESH , DIRECTORATE OF FOOD , MINISTRY OF FOOD .

[৩] বুধবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন্দর বিভাগের উপ কমিশনার মো: ফারুক উল হক।

[৪] এসময় বন্দর বিভাগের এ উপ কমিশনার জানান, ভারত হতে আমদানিকৃত চালের ট্রাক বন্দর জেটি খাদ্য অফিস হতে যাবার গন্তব্য ছিল চরভাটা ,এলএসডি গােডাউন, নােয়াখালী, কিন্তু সেগুলাে তার গন্তব্যে না গিয়ে পাহাড়তলী চালবাজারের আড়তদার মেসার্স মাহী ট্রেডার্স এর মালিক আব্দুল বাহার মিয়ার গােডাউনে ঢােকে।

[৫] পরে গােপন সংবাদের ভিত্তিতে এসি ডিবি (বন্দর) মােঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ডিবি বন্দর এর একটি টিম ট্রাকের প্রায় ২৬০ বস্তা এবং গােডাউনের ভিতর থাকা প্রায় ১১৪০ বস্তাসহ সর্বমােট ১৪০০ বস্তা আমদানিকৃত সরকারি চাউল উদ্ধার করে ।

[৬] তিনি বলেন, আড়তদার আব্দুল বাহার মিয়াকে জিজ্ঞাসাবাদ করে কোন সদুত্তর পাওয়া যায় নাই , তবে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সরকারী চলমান প্যান্ডেমিক এর প্রভাব সহ দেশের ভবিষ্যৎ খাদ্য মজুদ পর্যাপ্ত রাখার জন্য হয়ত এ চাউল আমদানি অব্যাহত রেখেছে , যা বিভিন্ন অসাধু মহলের লােভী মানসিকতার স্বীকার হয়েছে । এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আড়তদার আব্দুল বাহার মিয়া সরকারী চাউলের বস্তা পরিবর্তন করে তাদের নিজস্ব সীল সম্বলিত বস্তায় প্যাকেটজাত করে খােলাবাজরে বিক্রয় করার কথা স্বীকার করে । আড়তদার আব্দুল বাহার মিয়াকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে ।

[৭] আমদানিকৃত সর্বমােট ১৪'বস্তা, ওজন ৭০ হাজার কেজি সরকারী চাউল উদ্ধার হয়েছে ও একটি ট্রাক আটক আছে । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবি বন্দর বিভাগের এডিসি হুমায়ুন কবির, এসি মো. ইয়াসির আরাফাত প্রমুখ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ