শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৫:১৮ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋণ পরিশোধে বাড়তি সময় পাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

নিউজ ডেস্ক: ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পরিশোধের ক্ষেত্রে আবারো কিছু ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী গত মার্চে যাদের কিস্তি পরিশোধের কথা ছিল, তারা আগামী জুন পর্যন্ত সময় পাবেন। এ বিলম্বের কারণে কোনো গ্রাহককে খেলাপি করা যাবে না। আবার কোনো ধরনের অতিরিক্ত মাশুল, সুদ বা কমিশন আদায় করা যাবে না। গতকাল এক প্রজ্ঞাপনে এসব কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় নিয়ে আর্থিক প্রতিষ্ঠানের ঋণ, লিজ বা অগ্রিমের শ্রেণীকরণের বিষয়ে এর আগেই কিছু শিথিলতা আনা হয়েছিল। এখন একই কারণে যেসব গ্রাহক সাময়িকভাবে কিস্তি পরিশোধ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের কথা মাথায় রেখে নতুন সিদ্ধান্ত নেয়া হলো।

ফলে আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তিতে মার্চের কিস্তি ৩০ জুনের মধ্যে পরিশোধ করা হলে তা বিরূপ মানে শ্রেণীকরণ করা যাবে না। এ সময়ের জন্য মাশুল, সুদ বা কমিশনের নামে গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না প্রতিষ্ঠানগুলো। করোনা মহামারী শুরুর পর গত বছরও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের একই সুবিধা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। - বণিক বার্তা

  • সর্বশেষ