শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ১২:২৫ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বকাপের আগে নিষিদ্ধ হতে পারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল!

রাহুল রাজ: [২]বড় সংকটময় সময় পার করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। যে সংকটের নিরসন না হলে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার খড়গও নেমে আস আসতে পারে দলটির কাঁধে।
[৩]দক্ষিণ আফ্রিকার সরকার ও ক্রিকেট বোর্ডের মধ্যে মতানৈক্য চরমে উঠেছে। এটা মোটেও ভালো ভাবে নিচ্ছে না আইসিসি। খুব দ্রুত এই অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে ফ্যাফ ডু প্লেসি, কুইন্টন ডি ককদের বোর্ডকে নির্বাসিত করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়মক সংস্থা।
[৪]এ অবস্থায় দেশের ক্রিকেট বোর্ডকে বাঁচাতে এগিয়ে এলেন দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের অধিনায়কেরা। দক্ষিণ আফ্রিকার চলমান সংকটকে সামনে রেখে আইসিসি থেকে সম্ভাব্য স্থগিতাদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন দেশটির অধিনায়কেরা।
[৫]খেলোয়াড়দের শঙ্কা যে, বর্তমান অচলাবস্থার সমাধান না হলে দক্ষিণ আফ্রিকা অক্টোবরে-নভেম্বরে ভারতে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে না।
[৬]অধিনায়কেরা তাদের বিবৃতিতে বলেছেন, ‘এমন এক সময়ে যখন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে উচ্ছ্বসিত হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তখন ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন। দক্ষিণ আফ্রিকার পুরুষ দলকে নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে। প্রশাসনের বর্তমান অবস্থা আমাদের প্রস্তুতিকে প্রভাবিত করছে। অচলাবস্থা চলতে থাকলে আইসিসি দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করতে পারে। তেমন হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারব না। সেটা কিন্তু আমাদের জন্য মোটেও গর্বের ব্যাপার নয়। ’-ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়