শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে আশ্রয় দেয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

আতিকুর রহমান: [২] গাজীপুরের শ্রীপুরে এক পোশাক কর্মীকে আশ্রয় দেয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনের বিরোদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত সুলতান হোসেন(৩০) নামে এক যুবক গ্রেফতার করেছে পুলিশ।

[৩] শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন গোলাম সরোয়ার জানান, উপজেলার মুলাইদ এলাকার স্থানীয় শহিদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো ওই নারী শ্রমিক । গত ১৯ এপ্রিল রাতে নানা অভিযোগ তুলে ওই নারী শ্রমিককে বাড়ি থেকে বের করে দেয় শহীদ । এই অবস্থা দেখে আশ্রয় দেয়ার কথা বলে স্থানীয় মিজান ফকির তার ভাড়া বাসার একটি রুমে নিয়ে যায় ।

[৪] গভীর রাতে প্রথমে কুপ্রস্তাব দেয় এবং পরে জোরপুর্বক তাকে ধর্ষণ করে মিজান ফকির । পরে দলবেঁধে আরও তিনজনের তাকে ধর্ষণ করে । ওই বাসা থেকে পালিয়ে ঘটনাটি স্বজনদের জানায় ওই নারী। এ ঘটনায় মঙ্গলবার সকালে শ্রীপুর থানায় ৫ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত সুলতান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান, ওই পুলিশ কর্মকর্তা। সম্পাদনা:সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়