শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১১:৩০ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা

আনিস তপন: হেফাজত নেতাদের বিরুদ্ধে চলমান এ গ্রেফতার অভিযানের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করছেন সংগঠনটির শীর্ষ কয়েকজন নেতা। সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় শুরু হওয়া বৈঠকটি আনুমানিক রাত ১১টা পর্যন্ত চলে।

বৈঠক শেষে, একেক করে হেফাজত নেতারা বেরিয়ে আসেন। এ সময় বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে হেফাজতে মহাসচিব নুরুল ইসলাম বলেন, আমি অসুস্থ, কোনো কথা বলতে পারব না।

বৈঠক প্রসঙ্গে মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার এই প্রতিবেদককে বলেন, কোন রকম পূর্ব অনুমতি ছাড়া হঠাৎ করেই ওনারা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। যেহেতু ওনারা বাসায় এসেছেন, এজন্য আমি দেখা করেছি। এটি একটা  সৌজন্য সাক্ষাত ছিল।

মন্ত্রী আরও বলেন, আলোচনাকালে হেফাজত নেতৃবৃন্দ সম্প্রতি দেশের কয়েকটি স্থানে যেসব ঘটনা ঘটেছে সেজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। অনুরোধ করেছেন যেনো হেফাজত নেতা বা কর্মীদের গণগ্রেপ্তার করা না হয়।

জবাবে বলেছি, গণগ্রেপ্তার করা হচ্ছে না। যারা অগ্নিসংযোগ, ভাংচুর এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল ভিডিও ফুটেজ দেখে এমন অপরাধীদের চিহ্নিত করেই কেবল গ্রেপ্তার করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাত ১১টা ৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বেরিয়ে আসেন হেফাজতের নেতারা। এ সময় সংগঠনটির মহাসচিব নুরুল ইসলামকে দুইজন নেতা ধরে গাড়িতে তোলেন। এরপর কোনো কথা না বলে তারা দ্রুত চলে যান।

জানা গেছে, বৈঠকে হেফাজত নেতারা ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া পুলিশের দুই-তিনজন সদস্য উপস্থিত ছিলেন।

হেফাজতে ইসলামের মহা-সচিব মাওলানা নুরুল ইসলাম, হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, হেফাজত নেতা ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ ১০ জন নেতা বৈঠকে অংশ নিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়