শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মার পাড় থেকে ৫০ মণ জাটকা জব্দ

সুজন কৈরী : [২] মাওয়ার কবুতরখোলা অঞ্চল সংলগ্ন এলাকায় পদ্মা নদীর পাড়ে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে ২ হাজার কেজি (৫০ মণ) জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের মাওয়া স্টেশন।

[৩] সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, অভিযান চলাকালীন ওই এলাকায় নদীর পাড়ে থাকা ১০টি গ্যালন তল্লাশী করে আনুমানিক ২ হাজার কেজি জাটকা পাওয়া যায়।

[৪] অভিযানকালে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ জাটকাগুলো সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়