শিরোনাম
◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০২:১২ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপের ফুটবলে বিদ্রোহের সুর; আলাদা টুর্নামেন্ট চালু করছে ৩ দেশের ১২ প্রধান ক্লাব

আসিফুজ্জামান পৃথিল: [২]অংশ নেওয়া খেলোয়াড়দের বিশ্বাকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান কাপে নিষিদ্ধের হুমকি ফিফা-উয়েফার

[৩] ইংলিশ লীগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, টটেনহাম হট্সপার, চেলসি, আর্সেনাল ও লিভারপুল; ইতালি থেকে এসি ও ইন্টারমিলান এবং জুভেন্টাস আর স্পেন থেকে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা এই কথিত ইউরোপিয়ান সুপার লীগের অংশ হতে চলেছে। এক যৌথ বিবৃতিতে রোববার রাতে ক্লাবগুলো এই ঘোষণা দেয়। সিএনএন

[৪] ক্লাবগুলোর এই বিদ্রোহী গ্রুপ আরও জানিয়েছে, তারা অন্য ৩টি ক্লাবকেও এই উদ্যোগে সামিল করার চেষ্টা চালাচ্ছে। এই ঘোষণা ১২টি ক্লাবেরই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যৌথ বিবৃতিতে ক্লাবগুলো বলছে শেষ পর্যন্ত এই লীগে ক্লাব সংখ্যা হবে ২০টি। গোল

[৫] ম্যানচেস্টার ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট ও সুপার লীগের ভাইস চেয়ারম্যান জোয়েল গ্লেজার বলেন, ‘বিশে^র সেরা ক্লাব ও ফুটবলারদের সারা মৌসুম ধরে মুখোমুখি করে সুপার লীগ ফুটবলের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে। তৈরি হবে বিশ^মানের প্রতিযোগীতা ও সুবিধা। ফুটবলের আর্থিক সামর্থ্যও বাড়বে। ওলা

[৬] তবে ফিফা এই উদ্যোগের সমালোচনা করে বলেছে, এটি ফিপার একতার মৌলিক সিদ্ধান্তের পরিপন্থী। এক বিবৃতিতে বৈশি^ক সংস্থাটি বলেছে, ইউরোপীয় ফুটবলের ভাঙন তারা মেনে নেবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়