শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত

ডেস্ক নিউজ: সোমবার (১৯ এপ্রিল) বেলা পৌনে ১১টা দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহত কাজী গোলাম কবির বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে মিছিল করার জন্য হাসপাতাল মোড়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জড়ো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের উপর হামলা করে। এতে আমিসহ আমার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, ‘পুলিশের উপর হামলার খবর শুনে আমি ঘটনাস্থলে রওনা দিয়েছি। প্রাথমিকভাবে জেনেছি, ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।’ সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়