শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় স্ত্রীকে নির্যাতনের পর গালে বিষ ঢেলে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আসাদুজ্জামান:[২] সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের পর গালে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতে সদর উপজেলার আবাদেরহাট ইন্দিরা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে।

[৩] নিহত গৃহবধূর নাম শম্পা বেগম (২২)। তিনি সদর উপজেলার রাজনগর গ্রামের বাবলু সরদারের মেয়ে ও ইন্দ্রিরা গ্রামের হবি সরদারের স্ত্রী।নিহত শম্পার চাচতো ভাই আবুল কাশেম জানান, শম্পার স্বামী হবি সরদার একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। দীর্ঘদিন ধরে হবির সাথে পারিবারিক কলহের কারণে তার চাচাতো বোন শম্পা তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রবিবার সকালে সে তার স্বামীর বাড়িতে যায়।

[৪] সেখানে গেলে তার স্বামী তাকে নির্যাতনের পর জোর করে গালে বিষ ঢেলে হত্যা করে। পরে তার স্বামী হবি নিজে শম্পাকে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, এ ঘটনার পর থেকে তার স্বামী হবি পলাতক রয়েছে।

[৫] তিনি আরো জানান, শম্পা ও হবির সংসারে রিয়াদ নামের পাঁচ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়