শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৫৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা ৪৪টি মামলায় ২৫,৫০০ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ি মানুষ ও পরিবহন চলাচল সীমিত করণ এবং স্বাস্থ্য বিধি প্রতিপালনের জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমিজুল ইসলাম খানের নির্দেশনায় বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ও বাজার গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় মাক্স পরিধান না করা নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখাসহ নানা কারণে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা শহর ও উপজেলা গুলিতে অভিযান চালিয়ে ৪৪টি মামলায় ২৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, রোববার (১৮ এপ্রিল) জেলার ৫ উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৪টি মামলা দিয়ে ২৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র ২টি মামলায় ১ হাজার টাকা, মেহরাজ শারবীন ১টি মামলায় ১শ’ টাকা, নাদির হোসেন শামিম ১টি মামলায় ২শ টাকা, শেখ মঈনুল ইসলাম মঈন ১টি মামলায় ১শ’ টাকা, হাফিজুল হক ১টি মামলায় ২শ টাকা, জরিমানা আদায় করেন।

এছাড়া সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ৬টি মামলায় ২২শ টাকা, অভয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান ১০টি মামলায় ৯ হাজার ৫শ টাকা, সহকারি কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল ১১টি মামলায় ৬ হাজার টাকা, কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ৪টি মামলায় ১হাজার টাকা, সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৫টি মামলায় ৩১শ’ টাকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ১টি মামলায় ২ হাজার টাকা, ঝিকরগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান ১টি মামলায় ১শ টাকা জরিমানা আদায় করেন।

  • সর্বশেষ