শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে ধরন্ত শষার ক্ষেত কেটে সাবাড়

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের কালীগঞ্জের পল্লীতে এক কৃষকের ধরন্ত শষার ক্ষেত কেটে সাবাড় করেছে কে বা কারা। শনিবার দিবাগত রাতে উপজেলা মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের মাঠে এই ক্ষেত কেটে দেয়। রোববার সকালে শষা তুলতে গিয়ে দেখতে পায় গাছগুলো শুকিয়ে যাচ্ছে।

[৩] আজ তার আট কাঠার এই ক্ষেত থেকে চার মন শষা ওঠার কথা ছিল। ক্ষতিগ্রস্ত শষা ক্ষেতের মালিক গয়েশপুর গ্রামের আনসার আলীর ছেলে বাপ্পারাজ ওরফে বাপ্পি। এর আগেও গত এক বছরে তার চারবার বেগুন ও ফুলকপিসহ বিভিন্ন সবজি ক্ষেত কেটে দেয় দুর্বৃত্তরা।

[৪] সংবাদ পেয়ে মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম ও তত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করেছেন।

[৫] ক্ষতিগ্রস্ত কৃষক বাপ্পি জানান, আমার এই জমিতে শষা চাষ করতে এখনো পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। এখান থেকে আমি প্রায় ৫০ হাজার টাকা শষা বিক্রি করার আশা ছিল। রোববারও চারমন শষা তোলার আশা করে মাঠে গিয়েছিলাম। ক্ষেতে গিয়ে দেখি কারা আমার জমির সব গাছ কেটে সাবাড় করে দিয়েছে।

[৬] তত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বিষয়টি চরম অমানবিক উল্লেখ করে জানান, লোকমুখে সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শনে গিয়েছিলাম। তবে ক্ষতিগ্রস্ত কৃষক কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়