শিরোনাম
◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেদারল্যান্ডসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন ম্যাক্সওয়েল প্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: [২] নেদারল্যান্ডসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল প্যাটট্রিক ওডাউড। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে রোববার ১৮ এপ্রিল মালয়েশিয়ায় বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত সেঞ্চুরিতে ইতিহাস গড়েন ২৭ বছর বয়সী এই ব্যাটার।

[৩]টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৮ এপ্রিল রোববার মালয়েশিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন ওডাউড। দারুণ ব্যাটিংয়ে ৩৮ বলে তুলে নেন ফিফটি।

[৪]এরপরের ফিফটি করতে কেবল ২১ বল খেলেন এই ব্যাটার। ৫৯ বলে ডাচ প্রথম ব্যাটার হিসেবে তুলে নেনে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৭৩ বলে ১৫ বাউন্ডারি ও ৬ ছক্কায় ১৩৩ রানে অপরাজিত থাকেন ওডাউড। তার ব্যাটে ভর করে ২ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

[৫]এই ইনিংসের পথে ডাচদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডো গড়েন তিনি। এর আগে সর্বোচ্চ রান ছিল পিটার সিলের ৯৬* রান। একই সাথে টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ রানের রেকর্ডেও জায়গা করে নেন ওডাউড।- ক্রিকইনফো

  • সর্বশেষ