শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমার বক্তব্যের বিশেষ অংশ কেটে, নিজেদের মতো করে প্রচার করা হয়েছে: মির্জা আব্বাস

মিনহাজুল আবেদীন: [২] রোববার (১৮ এপ্রিল) বিকেল তিনটায় শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন, মিডিয়ায় আমার বক্তব্য কাটপিস করা হয়েছে। ইলিয়াস আলীকে সামনে রেখে হঠাৎ করে কেন আমাকে টার্গেট করা হলো আমি জানি না।

[৩] আব্বাস বলেন, আমার নামে যে বক্তব্য প্রচার করা হয়েছে তা আমার নয়। এর দায়িত্ব আমার এবং আমার দলের নয়। যারা এটি প্রচার করেছেন, তার দায়ভার তাদেরকেই নিতে হবে।

[৪] তিনি বলেন, ১৭ এপ্রিলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এই সংবাদ সম্মেলনে আসতে। বিএনপির বিরুদ্ধে যত কথা দরকার লেখা যাবে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে লেখা যাবে না। আধা ঘণ্টার মধ্যে ছড়িয়ে যাওয়া এটাও একটা ষড়যন্ত্র।

[৫] তিনি আরও বলেন, ‘বিএনপি নেতারা ইলিয়াস আলীকে গুম করেছে আমি স্থায়ী কমিটির সদস্য এমন কথা বলতে পারি? আমি এমন কোনো কথা বলিনি’। সম্পাদনা: সারোয়ার

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়