শিরোনাম
◈ ইরানের ১০০ বিলিয়ন ডলার যেসব দেশে আটকে আছে! ◈ অর্থনীতিতে ইতিবাচক ধারা, বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রেন্ট বোল্টের চোখে ডেথ ওভারে জাসপ্রিত বুমরাই সেরা

স্পোর্টস ডেস্ক: [২] প্রথম ম্যাচে পরাজয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরের দুটি ম্যাচ ঠিকই জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জয়ের পিছনে সবথেকে বড় অবদান দলটির বোলারদের। বিশেষভাবে বললে জাসপ্রিত বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের।

[৩] এর আগের দুই ম্যাচে আগে ব্যাট করে মুম্বাই মাঝারি লক্ষ্য ছুঁঁড়ে দিতে পেরেছিল। আর ডেথ ওভারে এসে অসাধারণ বল করতেন বোল্ট এবং বুমরাহ। শনিবার (১৭ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচেও দুজনই দারুণ বল করেছেন।

[৪] বোল্ট ৩ উইকেট নিলেও বুমরাহ ছিলেন রান খরচায় বেশ হিসেবি। এই ডানহাতি পেসার ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তার শেষ দুই ওভারে মাত্র ৯ রান নিতে পেরেছিল হায়দরাবাদ। আর এ কারণেই বুমরাহকে ডেথ বোলিংয়ে সেরা মানছেন বোল্ট।

[৫] ম্যাচ শেষে তিনি বলেন, এ রকম একজন লোককে বল করতে দেখে খুব ভাল লেগেছে। পুরো স্পেল জুড়ে সে বল নিয়ে কী করেছে তা তো বোঝাই যাচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সে ডেথ ওভারের অন্যতম সেরা বোলার। সে আমার কাজটি অনেক সহজ করে দিয়েছে।

[৬] হায়দরাবাদের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ১৫০ রান করেছিল মুম্বাই। লক্ষ্য তাঁড়া করতে নেমে হায়দরাবাদও দারুণ শুরু করেছিল। কিন্তু শেষ ৮ রানে ৪ উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে যায় তারা। আর দলীয় সামর্থ্যরে কারণে জয় পায় মুম্বাই।

[৭] এ প্রসঙ্গে বোল্ট বলেন, এখানে একার পারফরম্যান্সে জয়টা বেশ কঠিন। এখানে জিততে হলে পুরো দলের ভালো খেলা প্রয়োজন। আমরা জানতাম যে আমরা এই সংগ্রহের থেকেও কয়েক রান কম করেছি। তবে আমরা এটাও জানতাম যে এটি এমন একটি পিচ যেখানে আপনি লড়াই করতে পারেন এবং আপনি যদি দুটি উইকেট পান তবে আপনি ম্যাচে ফিরে আসতে পারবেন। - ক্রিকফ্রেঞ্জি

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়