শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:১২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গাদের উপর সামরিক বাহিনীর হামলা ও গণহত্যা হয়েছে কিনা তদন্তে মার্কিন সিনেটে বিল

আসিফুজ্জামান পৃথিল: [২] ডেমোক্রেট সিনেটর এড মার্কির নেতৃত্বে মোট ১০ জন সিনেটর এই বিল উত্থাপন করেছেন। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে এই সংক্রান্ত তদন্ত করতে বলা হয়েছে। জুরিস্ট

[৩] এই বিলে বলা হয়েছে, জাতিসংঘ, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আর স্বীন তন্তকারীদের তদন্তের ফল ও বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের জবানবন্দীর ভিত্তিতে এই তদন্ত করা যেতে পারে। আগের ৩ তদন্ত প্রতিবেদনেই রোহিঙ্গারা গণহত্যার শিকার বলে স্বীকৃতী দেওয়া হয়েছিলো। বিলে আরও বলা হয়েছে, যদি এটিতেও গণহত্যার আলামত মিলে তবে পরবর্তী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করবে সিনেট।

[৪] মার্কিন সিনেট বলছে, মিয়ানমারের অভ্যুত্থান দেশটিকে রোহিঙ্গাদের জন্য আরও অনিরাপদ করে গড়ে তুলেছে। যার ফলে কোনও দায় না থাকার পরেও আরও দীর্ঘদিন বাংলাদেশকে রোহিঙ্গাদের ভরণ-পোষণ করতে হতে পারে।

[৫] মার্কি বলেন, ‘যতদিন রোহিঙ্গাদের উপর হওয়া অন্যায়কে গণহত্যা হিসেবে বিশ^ পুরোপুরি স্বীকৃতি না দেবে, ততোদিন তাদের সুবিচার, সাম্য এবং স্বীকৃতির পথে ফিরিয়ে আনা যাবে না। আমি বাইডেন প্রশাসনকে আহ্বান জানাই, তারা যেনো দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেই। সুবিচারে দেরি হওয়া মানে, সুবিচার অস্বীকার করা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়