শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০১:২৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়ার আহ্বান আইনমন্ত্রীর

নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে ইমামদেরকে দোয়া করার অনুরোধ করেছেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি শনিবার বিকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে ভারচ্যুয়াল মতবিনিময় সভায় এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, এই রমজান মাসে আমাদের আল্লাহর কাছে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ক্ষমা প্রার্থনা করা উচিত। একমাত্র আল্লাহই আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ দিতে পারেন। আল্লাহই আমাদের একমাত্র ভরসা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন।

আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে সারা বিশ্বে একটি ক্লান্তিকাল চলছে। এই কোভিড মহামারির কারণে সব কিছু যেন থমকে আছে। আমরা আজকে কোথাও কোনও অনুষ্ঠান সঠিক ভাবে পালন করতে পারছি না। এই বৈশ্বিক মহামারি কিন্তু বাংলাদেশকেও ছাড়ে নাই। দুঃখের হলেও সত্য যে আজকে বাংলাদেশে রেকর্ড পরিমাণ সংক্রমণ রোগী পাওয়া যাচ্ছে। আরও দুঃখের বিষয় গতকাল শুক্রবার এক বছর এক মাসের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর হার আমরা দেখেছি। তাই আল্লাহর কাছে এই মহামারি থেকে মুক্তি পাওয়ার জন্য ফরিয়াদ করার কোনও বিকল্প নাই।

মন্ত্রীর বক্তব্যের পরে করোনা মহামারি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত করেন মাওলানা আসয়াদ আল হাবিব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, আখাউড়া থানার ওসি মিজানুর রহমান, মুফতি আসয়াদুজ্জামান, মুফতি কাজী কেফায়েতুল্লাহ মাহমুদী, কাজী মাঈনউদ্দিন, মাওলানা আবু আব্দুল্লাহ, হাফেজ নুরুল ইসলাম বাবুল, মাওলানা হাবিবুল্লাহ বাহার প্রমুখ। - বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়