শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৯:০১ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা গ্রহণের ঘন্টা পার না হতেই ফের রাস্তায় নামলেন এএসপি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। আজ (১৭ এপ্রিল, শনিবার) জেলার রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে এই টিকা নেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, সরকার ঘোষিত লকডাউন কার্যকরে অন্যান্য দিনের মতো আজও সকাল থেকে মাঠে সক্রিয় ছিলেন রাউজান ও রাঙ্গুনিয়ার এ শীর্ষ পুলিশ কর্মকর্তা। বেলা ১২ টার দিকে টিকা নিতে হাসপাতাল যান তিনি। কিন্তু টিকা নিয়ে বাসায় ফেরার পথে রাস্তায় যানবাহনের আধিক্য দেখে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে কিছুসময় বিশ্রাম নিয়ে আবারো যানবাহন ও সাধারণ মানুষের বহির্গমণ ঠেকাতে কাজে নেমে পড়েন তিনি।

এদিকে সর্বাত্মক লকডাউনের ৪র্থ দিনে এসে রাঙ্গুনিয়ার রাস্তায় ছোটবড় যানবাহনের আনাগোনা বেড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে পুলিশের মামলা জরিমানার করার হারও। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল বেলা থেকেই নানা কৌশলে পুলিশকে ফাঁকি দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় ছিলেন যাত্রীরা। বিশেষ করে পুলিশ চেক পোস্টের আগমুহূর্তে গাড়ি থেকে নেমে যাওয়া এবং হেঁটে চেকপোস্ট পার হয়ে সেখান থেকে আরেক গাড়িতে উঠে যাত্রাপথ পাড়ি দেওয়ার দৃশ্যটি ছিল দিনভরই নিয়মিত।

এ প্রসঙ্গে জানতে চাইলে টিকা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও যানচলাচলের হার বৃদ্ধি সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়