শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মুরাদনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফাহাদ রহমান : [২] কুমিল্লার মুরাদনগরে প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ব্যবসায় প্রতিষ্ঠান, গাড়ি চালক ও পথচারীদের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা করেছে।

[৩] শনিবার দুপুরে উপজেলার সদর ও কোম্পানীগঞ্জ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখা, জরুরী পন্য ব্যতীত পণ্যবাহী গাড়ি বের করা, মাক্সবিহীন বিনা প্রয়োজনে বাহিরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলায় ১২ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

[৪] এসময় অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমানের নেতৃত্বে মুরাদনগর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।

[৫] এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে আরও কার্যকর ভূমিকা নেওয়া হবে। এছাড়াও সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা মানাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়