শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের মহিসোপান সংক্রান্ত দাবিতে জাতিসংঘের মহিসোপান নির্ধারণ কমিশনে তীব্র আপত্তি জানালো ভারত

আসিফুজ্জামান পৃথিল: [২] দুই প্রতিবেশির বিরোধীতার কারণে এখনও সম্ভব হয়নি বাংলাদেশের মহিসোপান। ফলে সমুদ্র থেকে সম্পদ আহরণ এখনও অনিশ্চিত। শুক্রবার জাতিসংঘের মহিসোপান নির্ধারণ সংক্রান্ত কমিশনে (সিএলসিএস) বাংলাদেশের দাবির বিরোধিতা করেছে ভারত।

[৩] দেশটি কমিশনকে অনুরোধ করেছে, যেনো বাংলাদেশের দাবি কোনওভাবেই বিবেচনা না করা হয়। জানুয়ারিতে বাংলাদেশের দাবির ব্যাপারে পর্যবেক্ষণ দেয় মিয়ানমার। অবশ্য ভারতের মতো বাংলাদেশের দাবির প্রতি আপত্তি জানায়নি তারা। বাংলাদেশ প্রাপ্য মহিসোপান থেকে নিজেদের অংশ দাবি করছে উভয় দেশ।

[৪] সিএলসিএস ওয়েবসাইটে প্রকাশিত ভারতের আপত্তিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ ভূখণ্ডের যে বেসলাইনের ওপর ভিত্তি করে মহিসোপান নির্ধারণ করেছে, তার মাধ্যমে ভারতের মহিসোপানের একটি অংশ দাবি করা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে যে ‘গ্রে এরিয়া’ রয়েছে সেটির বিষয়ে বাংলাদেশ কোনও তথ্য দেয়নি। ’

[৫] গ্রে এরিয়া বঙ্গোপসাগরের একটি ছোট অংশ। সেখানকার পানির মধ্যে যে সম্পদ রয়েছে সেটির মালিক ভারত। কিন্তু মাটির নিচে যে খনিজ পদার্থ আছে সেটির মালিক বাংলাদেশ। এই অংশের পরিমাণ প্রায় ৯০০ বর্গ কিলোমিটার।

[৬] মহিসোপান বা কন্টিনেন্টাল শেলফ হলো সাগরে নিমজ্জিত মূল ভূখণ্ডের বর্ধিত অংশ। এটির মাধ্যমে নির্ধারিত হয়, কোনও দেশের সমুদ্রসীমা এবং সমুদ্রসম্পদ আহরনের অধিকার। দেশের সমুদ্র নিরাপত্তার সঙ্গেও এই বিষয়টি জড়িত।

  • সর্বশেষ