শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট, প্রথমদিনেই বাতিল অর্ধেক

শরীফ শাওন: [২] শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, বিভিন্ন দেশের ১৪টি নির্ধারিত ফ্লাইট থাকলেও নানা কারণে ইতোমধ্যে ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

[৩] তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমানের আসা-যাওয়াসহ ৫টি এবং আরব আমিরাতের বাজেট এয়ারলাইন্স ফ্লাই দুবাইয়ের ২টি।

[৪] পাঁচ দেশের আট গন্তব্য হলো, সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, ওমানের রাজধানী মাস্কাট, কাতারের রাজধানী দোহা ও সিঙ্গাপুর।

[৫] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, এ পর্যন্ত মোট ৪টি ফ্লাইট বাতিল হয়েছে, বাতিল হওয়ার ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, সোয়া ৬ টার রিয়াদগামী, ২টা ৫০ মিনিটের দাম্মামগামী, ৪টা ৪৫ মিনিটের ও ৫টা ১৫ মিনিটের দুটি ডুবাইগামী ফ্লাইট।

[৬] তাহেরা খন্দকার জানান, সন্ধ্যায় জেদ্দা যাওয়ার ফ্লাইট পরিচালনার অনুপতি পাওয়া গেছে, রাতে আরও একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। রোববার থেকে বাকি ফ্লাইটগুলোও চলমান থাকবে।

[৭] তিনি বলেন, প্রথম ফ্লাইটের ২০১জন যাত্রীকে আমরা হোটেলে রাখা হয়েছে, পরবর্তী ফ্লাইটে তাদের পাঠানোর চেষ্টা করছি। বাকি ফ্লাইটগুলো বাতিলের বিষয়ে যাত্রীদের মোবাইলে বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। দ্রুতই এসকল ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

[৮] এদিকে সকালের রিয়াদগামী ফ্লাইট বাতিলের কারণে যাত্রীরা ভোররাতে বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়