শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে ১ হাজার ৫৮৪ জন টিকা নিয়েছেন

শাহীন খন্দকার: [২] শনিবার ডা. মিল্টন হলে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা.মো.শারফুদ্দিন আহমেদ বলেন, চলমান লকডাউনের মাঝেও কনভেনশনে এ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ হাজার ৩৮২ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ২০২ জন।

[৩] ১৭ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ২ শত ৭৮ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯ হাজার ৮ শত ৭৫ জন। উপচার্য বলেন, বেতার ভবনের পিসিআর ল্যাবে ১৫ এপ্রিল পর্যন্ত ১ লক্ষ ৩১ হাজার ৮ শত ২৭ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ৮৯ হাজার ৯ শত ৩৪ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

[৪]এদিকে করোনা ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৩০ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৫ শত ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭ শত ৭৯ জন। বর্তমানে ভর্তি আছেন ১৯৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ২০ জন রোগী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়