শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে মোটরসাইকেলসহ আট লাখ টাকার মালামাল পুড়ে ছাই

এইচ এম মিলন: [২] পুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মাসুদ শিকদার নামে এক ব্যবসায়ীর একটি দোকানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে করে ওই ব্যবসায়ীর একটি মোটরসাইকেলসহ দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৮লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে ওই ব্যবসায়ীর। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে খবর পেয়ে আজ শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৩] ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলা আ.লীগের সদস্য ইলিয়াশ শিকদারের ভাই ইমনের কাছ থেকে একটি দোকান ভাড়া নেন দক্ষিন রমজানপুর গ্রামের মাসুদ শিকদার। বেশ কিছুদিন ধরে ওই দোকান ভাড়া নিয়ে রামেরহাট বাজারে তিনি কসমেটিকস, জুতা ও কাপড়সহ বিভিন্ন পন্যের ব্যবসা শুরু করেন। কিš‘ পুর্ব শত্রুতার জের ধরে ৫/৬ জন দুর্বৃত্তের দল মিলে ওই দোকানে রাতের আধারে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

[৪] ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ শিকদার বলেন, আমি সকালে ঘুম ভেঙ্গে দোকানে গিয়ে দেখি দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটিয়ে আমার সকল মালামাল পুড়িয়ে দিয়েছে। আমার ব্যবহৃত একটি মোটর সাইকেলও পুড়িয়ে দিয়েছে। তবে কারা করেছে সেটা বলতে পারতেছিনা। আমি এখন পথের ভিক্ষারী হয়ে গেছি।

[৫] এ ব্যাপারে কালকিনি থানার এসআই হাসিবুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনায় আমরা অভিযোগ পেয়ে ঘটনা¯’ল পরিদর্শন করেছি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়