শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০১:২৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি শক্তিগুলো রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের সমালোচনা ছাড়া তেমন কিছুই করেনি: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন

আসিফুজ্জামান পৃথিল: [২]বিগত ৫০ বছরে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী স্রোত সামাল দেওয়া বাংলাদেশ মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেও, পায়নি নূন্যতম ধন্যবাদও।

[৩] রজার বার্গম্যান তার বেস্ট সেলিং ‘হিউম্যানকাইন্ড: অ্যা হোপফুল হিস্টোরি’ বইতে মানবতার যে সজ্ঞা দিয়েছিলেন, বাংলাদেশ যেনো তার খাপে খাপে মিলে যায়। দেশটির ৫০তম বার্ষিকিতে পন্ডিতরা বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, খাদ্য নিরাপত্তা খাতে অসাধারণ পারফর্ম্যান্সের জন্য প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন। কিন্তু ২০১৭ সাল থেকে বাংলাদেশ যে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে রেখেছে, তার গুরুত্ব অনুধাবন করতে রীতিমতো ব্যর্থ বিশ্ব।

[৪] ২০১৭ সালে গণহত্যা থেকে পালিয়ে আসা ৭ লাখ রোহিঙ্গাকে বুকে টেনে নেয় বাংলাদেশ। ২০১৫ সালে ইউরোপের শরণার্থী সঙ্কটের সময়েও প্রায় একই পরিমাণ মানুষকে আশ্রয় দেয় পুরো ইউরোপ মহাদেশ মিলে। এই ঘটনা ভেঙে দিচ্ছিলো ব্লকটিকে।

[৫] গণহত্যা দেখেও বিশ^ যখন চুপ ছিলো বাংলাদেশ সীমান্ত খুলে দেয়। স্থানীয় সরকার, পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে রীতিমতো শৃঙ্খলা নিয়ে আসে। বিপুল পরিমাণ শরণার্থীকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করায়। ইউরোপ পারেনি এই শৃঙ্খলা দেখাতে। অথচ বাংলাদেশের কপালে জোটেনি কোনও প্রশংসা।

[৬] প্রতিবছর এই শরণার্থীদের পেছনে বাংলাদেশ ১২০ কোটি ডলার ব্যয় করছে। আর পরিবেশের ক্ষতি তো হিসেবযোগ্যই নয়। প্রায় ৪ হাজার ৩০০ একর এলাকার পাহাড় ও বন হারিয়ে গেছে। প্রতি মাসে রোহিঙ্গারা ৬ হাজার ৮০০ টন কাঠ পোড়ান। পুরো পাহাড়ি এলাকাটি তার ভৌগলিক গঠন হারিয়েছে। হাজার হাজার টিউবওয়েল পানির স্থরকে গায়েব করে দিচ্ছে।

[৭] এসব সমস্যা সমাধানে বাংলাদেশ রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয়। মজার ব্যাপার হলো বিশ^ এই সমস্যাগুলোর সমাধানে কোনও চেষ্টা না করলেও বাংলাদেশের সমালোচনায় দেরি করেনি। বলা হচ্ছিলো এই দ্বীপ ঘূর্ণিঝড়প্রবণ। অথচ বাংলাদেশের উপক’লীয় এলাকার লাখ লাখ মানুষকেই তা মোকাবেলা করতে হয়!

  • সর্বশেষ