শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৯:২৭ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় ভোট গ্রহণ শুরু, রয়েছে বাড়তি সতর্কতা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ৪৫ আসনের ভোটগ্রহণ। এর আগে ৪ দফায় ১৩৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে।

[৩] এই দফায় ভোট হচ্ছে কালিম্পঙের ১ আসনে, দার্জিলিঙের ৫ আসনে, জলপাইগুড়ির ৭ বিধানসভা আসনের সবগুলিতেই। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় ১৬, নদিয়ায় ৮ এবং পূর্ব বর্ধমানের ৮ আসনে। আনন্দবাজার

[৪] প্রথম ৩ দফার ভোট বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হয়েছে। অবশ্য চতুর্থ দফায় পাঁচটি প্রাণহানির ঘটনা ঘটেছে।

[৫] নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই দফার ভোটগ্রহণের জন্য মোট ১ হাজার ৭১ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। ভোটের কাজে ব্যবহার হবে ৮৫৩ কোম্পানি। বাকি বাহিনী থাকছে প্রয়োজনে ব্যবহারের জন্য। শুধু বারাসতেই মোতায়েন করা হয়েছে ৬৯ কোম্পানি আধাসেনা।

[৬] পঞ্চম দফায় অন্যতম নজরকাড়া কেন্দ্র বিধাননগর আসনটি। এই কেন্দ্রে নির্বাচন করছেন দুই প্রাক্তন সহযোদ্ধা সুজিত বসু এবং সব্যসাচী দত্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়