শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১১:১৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা,৫৬টি মামলায় ২২,৯০০ টাকা জরিমানা আদায়

জাহিদুল কবির: লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় যশোরের ৫ উপজেলায় ৫৬টি মামলায় ২২ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রে, উপজেলা সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, জেলার ৫ উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৬টি মামলা দিয়ে ২২ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মামুনুর রশীদ ৫টি মামলায় ৬শ’ টাকা, মেহরাজ শারবীন ৬টি মামলায় ৯শ’ টাকা, শেখ মঈনুল ইসলাম মঈন ৪টি মামলায় ১৪শ’ টাকা, কাজি আতিকুর রহমান ৪টি মামলায় দুই হাজার টাকা, মো. মনিরুজ্জামান ৩টি মামলায় ৬শ টাকা, হাফিজুল হক ৫টি মামলায় ১১শ’ টাকা, নাদির হোসেন শামিম ১টি মামলায় ২শ টাকা, জরিমানা আদায় করেন। এছাড়া সদরের উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ৫টি মামলায় ১হাজার টাকা, অভয়নগরের উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান ৪টি মামলায় ৬ হাজার ৫শ’ টাকা, অভয়নগরের সহকারি কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল ৬টি মামলায় ৪ হাজার ২শ’ টাকা, মনিরামপুরের সহকারি কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ ৪টি মামলায় ৮শ’ টাকা, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ২টি মামলায় ২শ টাকা, কেশবপুরের সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৩টি মামলায় ২ হাজার ৪শ’ টাকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ৪টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়