শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১০:৩৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১০:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) করোনায় আক্রান্ত রায়পুরের ইউএনও সাবরীন

সুকান্ত মজুমদার: (২) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে নমুনা পরীক্ষার ফল হাতে পেয়ে এ তথ্য নিশ্চিত হন তিনি। এরপর থেকেই তিনি বাসায় আইসোলেশনে আছেন।

(৩) উপজেলা প্রশাসন সূত্র জানায়, কিছুদিন ধরে তিনি অসুস্থ্যতা ভুগছিলেন। সন্দেহ হলে সম্প্রতি জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দেন। বৃহস্পতিবারও তিনি সহকারি কমিশনার (ভুমি) আক্তার জাহান সাথীকে সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে লকডাউন কার্যকরে দায়িত্ব পালন ও আশ্রায়ন কেন্দ্রেও গেছেন। পরে শুক্রবার তাঁর করোনা পজিটিভ প্রতিবেদন আসে।

(৪) রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সদর হাসপাতালে নমুনা দেন ইউএনও সাবরীন চৌধুরী। পরে তিনি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এই কর্মকর্তা।

(৫) তিনি আরও জানান, ইউএনও কার্যালয়ের আরও ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে তাঁদেরও আইসোলেশনে থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়