শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় ইয়াবাসহ আটক এক

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৌলা এলাকা থেকে আনোয়ার হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

[৩] বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে তার কাদিপুর ইউনিয়নের কৌলা এলাকার দোকান থেকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়।

[৪] র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অ্যাডিশনাল এসপি বসু দত্তের নেতৃত্বে কুলাউড়া উপজেলায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে কৌলা এলাকায় আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারির দোকান থেকে ২ কেজি গাঁজা ও ১শত পিস ইয়াবাসহ আনোয়ারকে আটক করা হয়।

[৫] বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অ্যাডিশনাল এসপি বসু দত্ত বলেন, গাঁজা ও ইয়াবাসহ আটক আনোয়ারের বিরুদ্ধে মামলা করে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়