শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের তৃতীয় দিনে সাতক্ষীরার রাস্তাঘাট ফাঁকা হলেও বাজার গুলোতে ভিড়, মানা হচ্ছেনা তেমন কোনো শারীরিক দূরত্ব

আসাদুজ্জামান: [২] শুক্রবার সকাল থেকে প্রধান প্রধান সড়ক গুলোতে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, রিকশা, প্রাইভেটকারসহ বিভিন্নযান চলাচল করতে দেখা গেছে।

[৩] লকডাউনের প্রথম দিনের তুলনায় দিন যত যাচ্ছে ততই শহরব্যাপী জনসমাগম বেড়ে যাচ্ছে। একই সাথে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। শারীরিক দূরত্ব না মেনে লোকজন চলাচল করছেন। আবার অনেকের মুখে নেই কোন মাস্ক। শহরের প্রানকেন্দ্রগুলিতে জরুরী ঔষধ ও মুদি দোকান বাদে অন্যান্য দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে।

[৪] এদিকে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫ টি মামলায় ৬১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়