শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:২৯ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র ও অস্বচ্ছল প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ হস্তান্তর

রিয়াজুর রহমান: [২] বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধা সাড়ে ৭টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম নগরীর টাইগার পাস বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।

[৩] এতে প্রায় ৩০০ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার সম্বলিত প্যাকেট দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে হস্তান্তর করেন। একটি প্যাকেটে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, একটি সাবান সামগ্রী আছে।

[৪] জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গতকাল (১৪ এপ্রিল) থেকেই আমরা ত্রাণ বিতরণ শুরু করেছি ঐদিন রাতে কিছু দুস্থ মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ দেয়া হয়। আজকে প্রায় ৩০০ পরিবারের কাছে ত্রাণ দেয়া হয়। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। প্রতিদিনই আমরা গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাবো।

[৫] ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল৷, স্টাফ অফিসার টু ডি সি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, ডিআরআরও সজীব চক্রবর্তী, জেলা নাজির জামাল উদ্দিন এবং এনজিও স্বেচ্ছাসেবক বেটার ফিউচার বাংলাদেশ, পুর্বাশার আলো, ত্রিণমূল নাট্যদলসহ প্রমুখ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়