শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০২:২৩ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে পুলিশ কর্মকর্তার সততায় হারানো টাকা ফিরে পেলো সুমন

স্বপন দেব: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইলেক্ট্রিশিয়ান আব্দুল আজিজ মৌলভীবাজারের চৌমোহনার একটি ভ্যান থেকে ডিম কিনেন। তারপর যাওয়ার সময় ভুল করে তার মানিব্যাগ ফেলে যান রাস্তার পাশে। তাড়াহুরার জন্য বিষয়টি তাৎক্ষনিক মনে পরেনি। চলে যান পাশের উপজেলা রাজনগরে।

রাজনগরে পৌঁছে অন্যকিছু কিনতে পকেটে হাত দিয়েই দেখেন তার মানিব্যাগ পকেটে নেই। তাই দ্রুত মোটরসাইকেলে করে মানিব্যাগের খোঁজে আবারও চলে আসেন মৌলভীবাজারের চৌমোহনায়। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন মানিব্যাগটি পান একজন সৎ পুলিশ কর্মকর্তা। আর অল্প সময়েই খুঁজে পান সেই ডিম বিক্রেতাকে। তাকে মানিব্যাগের কথা জিঞ্জেস করতেই একজন এসে সেই মানিব্যাগের সন্ধান পেয়েছেন বলে জানান।

কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তা নিশ্চিত হন মানিব্যাগটির মালিক আব্দুল আজিজই।
পরে সেই পুলিশ কর্মকর্তা এএসআই রাশেদ মোল্লা প্রকৃত মালিকের হাতে মানিব্যাগটি তুলে দেন। জানা যায় এএসআই রাশেদ মোল্লা মৌলভীবাজার কোর্টে ট্রেজারার হিসেবে দায়িত্বরত রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়