শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সমালোচনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মানুষ গরিব ও ক্ষুধার্ত হওয়ায় ভারতে অনুপ্রবেশ করে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমোন বলেছিলেন, সীমিত জ্ঞানের কারণেই অমিত শাহ ওই কথা বলেছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে সমালোচনা করেছে। এ ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ভারতের চেয়ে এগিয়ে থাকা নিয়ে মন্ত্রীর বক্তব্যকেও সামনে নিয়ে এসেছে তারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস ছাড়াও ভারতের আরও কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। ওই নির্বাচনি প্রচারণা চালাতেই অমিত শাহ কলকাতাতে অবস্থান করছেন। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়