শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেকে প্রমাণের অপেক্ষায় আত্মবিশ্বাসী সাইফ

নিজস্ব প্রতিবেদক: [২] দারুণ ফর্মে থাকা সাইফ হাসান শ্রীলঙ্কা সিরিজে আছেন সুযোগের অপেক্ষায়, নিজেকে প্রমাণের অপেক্ষায়। আত্মবিশ্বাসী এই ব্যাটসম্যান জানালেন, সুযোগ পেলেই কাজে লাগাবেন তিনি।

[৩] ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেতে পেতেও পাননি। নিয়মিত ওপেনার সাদমান ইসলাম ইনজুরিতে ছিটকে যাওয়ার পরও সাইফ সুযোগ পাননি একাদশে। উল্টো স্কোয়াডের বাইরে থেকে নিয়ে আসা হয় সৌম্য সরকারকে।

[৪] এবার ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের ২১ সদস্যের প্রাথমিক দলে আছেন সাইফ। ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত বলে মনে করছেন সাইফ।

[৫] তিনি বলেন, সবকিছু মিলিয়ে আমার মনে হয়, প্রস্তুতি খুব ভালো। আত্মবিশ্বাসও খুব ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করবো।

[৬] সাইফের আত্মবিশ্বাস তুঙ্গে থাকারই কথা। গত মার্চে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে হাঁকিয়েছেন দারুণ সেঞ্চুরি। এর পরে খেলেছেন জাতীয় লিগের দুই রাউন্ডে। এর মধ্যে একটিতে করেছেন শতক আরেকটিতে অর্ধশতক।

[৭] তিনি আরও বলেন, আমরা আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে যখন খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। জাতীয় লিগও খুব ভালো একটা প্রস্তুতি ছিল আমাদের। আশা করি এই পারফরম্যান্সগুলা এখানে কাজে লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়