শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ১০:৫৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

শিমুল মাহমুদ: [২] পরীক্ষার পর হাসপাতালের বাইরে প্রেস ব্রিফিং-এ বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট ভালো। সংক্রমণ খুবই সামান্য। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে শুক্রবার। সিটি স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে তার পরবর্তী চিকিৎসা।

[৩] করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে  হাসপাতালে নেয়া হয়। সরকারের নির্বাহী আদেশে মুক্তির পর গত বছরের ২৫ মার্চ থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আছেন বেগম জিয়া। বাসা থেকে বের হয়েছেন ৩৮৬ দিনের মাথায়।

[৪] এর আগে বিকেলে খালেদা জিয়ার  স্বাস্থ্য পরীক্ষা করেন  ৩ ব্যক্তিগত চিকিৎসক।

[৫] চিকিৎসকদের দলনেতা ডাক্তার এফ এম সিদ্দিকী সে সময় বলেন,ম্যাডামের আজকে সেভেন ডে। কোভিডের পরিভাষায় ম্যাডাম এখন দ্বিতীয় সপ্তাহে এন্ট্রি হচ্ছেন। আমি আগেও বলেছি যে, কোভিডের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা পার্থক্য আছে।  যত সাবধানতা, যত জটিলতা সেগুলো সাধারণত সেকেন্ড উইকে হয়। সেজন্য আমরা আরেকটু সাবধানতা অবলম্বন করতে চাই।” সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়