শিরোনাম
◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার ◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ শ‌নিবার সা‌ফের ড্র, নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার হ‌লে নেপাল খেল‌বে বাংলাদেশ গ্রুপে  ◈ দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী ◈ রাজধানীবাসীর জন্য আসছে আরও একটি মেট্রোরেল ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির ◈ ক্যানসার ভ্যাকসিনে সফলতার দাবি রাশিয়ার, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ ◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাইডেনকে টিকার পেটেন্ট উন্মুক্ত করতে বললেন সাবেক রাষ্ট্র-নেতা ও নোবেল বিজয়ীরা

লিহান লিমা: [২] প্রায় ১৭০জনের বেশি বিশ্বনেতা ও নোবেল বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘মার্কিন বুদ্ধিবৃত্তিক সম্পদ’ এর পেটেন্ট উন্মুক্ত করে করোনা ভাইরাসের টিকা সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন। আল জাজিরা

[৩]বুধবার অক্সফা একযোগে স্বাক্ষরিত এই চিঠি নিজেদের ওয়েবসাইটে শেয়ার করে। স্বাক্ষরকারীরা বাইডেনকে দক্ষিণ আফ্রিকা ও ভারতের পূর্বে দাবী করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের পদ্ধতির পেটেন্ট সাময়িকভাবে উন্মুক্ত করার দাবীকেও সমর্থন করেন।

[৪]বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে সাতটি সংস্থার টিকা প্রয়োগ শুরু হলেও বেশিরভাগ টিকা কার্যক্রমই চলছে ধনী দেশগুলোতে। বর্তমান টিকা দান হার অনুযায়ী গণহারে টিকাদান কার্যক্রম শুরু করতে দরিদ্র দেশগুলোকে কমপক্ষে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত আবিষ্কারের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান ্ও সংস্থাগুলোই কেবলমাত্র টিকা উৎপাদন করছে। টিকার পেটেন্ট উন্মুক্ত করা হলে বৈশ্বিকভাবে টিকা উৎপাদন সম্ভব হবে।

[৫]স্বাক্ষরকারী ব্যক্তিদের মধ্যে রয়েঘেছন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ও নোবেল শান্তি পুরষ্কার জয়ী বাংলাদেশি ডক্টর মুহম্মদ ইউনুস। তারা বলেন, আমরা বিশ্বাস করি এটি যুক্তরাষ্ট্রের জন্য ঐক্য, সহযোগিতা ও নেতৃত্ব জোরদার করার একটি বড় সুযোগ।’

[৬]যুক্তরাষ্ট্র ফাইজার, মর্ডানাও জনসনের সঙ্গে টিকা সরবরাহের চুক্তি করেছে। বাইডেন বলেছেন, সব মার্কিনির টিকা দেয়া হলে গেলে যুক্তরাষ্ট্র বাকি টিকা অন্যদের সঙ্গে ভাগাভাগি করবে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগে ৪ বিলিয়ন ডলার সহায়তা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

[৭]ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, যদি বাইডেন প্রশাসন বুদ্ধিবৃত্তিক সম্পদের পেটেন্ট উন্মুক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশা যোগায় তবে ইউরোপও নিজেদের দায়বদ্ধতা রাখতে এগিয়ে আসবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়