শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাই উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ও নিসচার যৌথ উদ্যোগে গণপরিবহণে স্টিকার, মাস্ক বিতরণ

আদনান হোসেন:[২] সারা দেশেই মাস্ক ব্যবহারে এখন ঢিলেঢালা ভাব৷অন্যদিকে করোনা সংক্রমণ আবার বেড়েছে৷ এই প্রেক্ষাপটে মাস্ক ব্যবহারে আগের নির্দেশনা গুলোই কঠোরভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে৷ তারই ধারাবাহিকতায় ধামরাইয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও নিসচা শাখার যৌথ উদ্যোগে গণপরিবহণে স্টিকার, মাস্ক বিতরণ।

[৩] কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরাপদ সড়ক চাই, ধামরাই শাখার যৌথ উদ্যোগে প্রচারণারমূলক স্টিকার ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

[৪] গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকার ঢাকা -আরিচা মহাসড়কে ঢাকার ধামরাই উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিবও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা স্বাস্থ্য কমপ্লেক্সের টিমসহ নিজে উপস্থিত থেকে নিরাপদ সড়ক চাই এর স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে বিভিন্ন কারখানার সামনে গণপরিবহণে সচেতনতা মূলক স্টিকার লাগান ও বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ সমন্ধে করণীয় বিষয়ে জন সচেতনতায় মাইকিং করেন। পাশাপাশি পথচারী ও গণপরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

[৫] এসময় ধামরাই থানা পুলিশ সদস্যবৃন্দ ও নিরাপদ সড়ক চাই স্বেচ্ছাসেবী সংগঠন ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়া সহ অন্যান্য সদস্যদের আন্তরিক সহযোগিতায় করোনা কোভিড-১৯ প্রতিরোধে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সুন্দর সুষ্ঠু ভাবে কার্যক্রম পরিচালনা করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়