শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউনে বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়, ৩২ ঘণ্টায় ৩৭ হাজার পরিবহন সেতু পারাপার

আতাউর অপু : মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর ৬টা থেকে বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টায় বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মোটরসাইকেল মিলিয়ে প্রায় ৩৭ হাজার পরিবহন সেতু পারাপার হয়েছে।

কঠোর লকডাউনে মহাসড়কে পরিবহনের সংখ্যা কম থাকলেও বঙ্গবন্ধু সেতুতে স্বাভাবিকের তুলনায় রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে।

এতে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৭২ লাখ টাকা। তবে পরিবহনের মধ্যে প্রাইভেটকার বেশি চলাচল করেছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লকডাউনে বঙ্গবন্ধু সেতুতে গেল ৩২ ঘণ্টায় রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। এরমধ্যে ব্যক্তিগত গাড়ি অর্থ্যাৎ প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি। এতে গেল ২৪ ঘণ্টায় (মঙ্গলবার ভোর ৬টা হতে বুধবার ভোর ৬টা পর্যন্ত) প্রাইভেটকার প্রায় ১৩ হাজার ৩০০, মোটরসাইকেল ৫ হাজার এবং ছোট-বড় ট্রাক মিলিয়ে সাড়ে ১২ হাজার এবং বুধবার ভোর ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত সেতুতে প্রায় ৬ হাজার বিভিন্ন ধরনের পরিবহন পারাপার হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, মহাসড়কে গণপরিবহনের সংখ্যা তেমন নেই তবে মালবাহী ট্রাক ও প্রাইভেটকার সংখ্যা অন্যান্য সময়ের চাইতে অনেক বেশি ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়