শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় চৈত্র সংক্রান্তিতে গঙ্গা পূজা

উত্তম কুমার : [২] পটুয়াখালীর কলাপাড়ায় চৈত্র সংক্রান্তিতে গঙ্গা পূজা করেছে সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামে এ পূজা অনুষ্ঠিত হয়েছে। মহামারী করোনা থেকে মুক্তির আশায় সনাতন ধর্মাবলম্বী নারীরা নদী কিংবা পুকুরে তেল, সিদুর, খৈ, পান ,সুপরি, ফুল ও ফল ফলাদী ভাসিয়ে দিয়েছে।

[৩] এ সময় তারা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেয়। এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে দিন ব্যাপী বাড়িতে বাড়িতে চলে পূজা অর্চনাসহ নানা অনুষ্ঠান এমনটাই জানিয়েছেন সনাতন ধর্মালম্বীরা।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে এ উপজেলায় বিভিন্ন গ্রামে গ্রামে চলে মাস ব্যাপী নগর কীর্ত্তন। এছাড়া একধিক স্থানে বসে মেলা। কিন্তু মহামারী করোনার করানে এ বছর ওইসব অনুষ্ঠান করেনি সনাতন ধর্মাবলম্বীরা। তবে চৈত্র সংক্রান্তিতে গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

[৫] কলাপাড়া মহিলা কলেজের প্রভাষক শুভ্রা চক্রবর্তী কল্যানী বলেন, বাংলা চৈত্র মাসের শেষ দিন ‘চৈত্র সংক্রান্তি’। এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান-পূজা-পার্বণ-মেলা। এটি একটি লোক উৎসব। কিন্তু করোনার করানে এ বছর ওইসব অনুষ্ঠান করা হায়নি। সম্পাদনা: সাদকে আলী

 

 

  • সর্বশেষ