শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে খেলার মাঠকে বাঁচিয়ে রাখতে মানবিক আবেদন জানিয়ে মানববন্ধন

মোঃতরিকুল ইসলাম : [২] কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঐতিহ্যবাহী পাচপুকুরিয়া খেলার মাঠে আশ্রয়ন প্রকল্প তৈরি না করে, মাঠ সংলগ্ন অন্য যায়গায় আশ্রায়ন প্রকল্প তৈরি করার দাবী জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

[৩] উপজেলার পাচপুকুরিয়া বাজার হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য প্রাথমিক সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত পরিবর্তন করে মাঠের পাশেই গৃহ নির্মাণের জন্য উপযোগী যায়গায় প্রকল্পের গৃহ নির্মানের দাবী জানিয়ে মানববন্ধন করেন ১১ টি গ্রামের জনগন।

[৪] উক্ত মাঠে এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় দুইশত বছরের প্রাচীণ এই মাঠটিকে ঘিরে রয়েছে পাচপুকুড়িয়া বাজার হাইস্কুল,একটি প্রাইমারী স্কুল,পাচটি মাদ্রাসা।
এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্ররা এই মাঠে খেলাধুলা করে,রাষ্ট্রিয় অনুষ্ঠান পালন করে। এতে করে ছাত্রদের মানসিক বিকাশ ঘটে। এছাড়াও এলাকাবাসীর আয়োজনে ওয়াজ মাহফিল,গ্রামীণ নাটক অনুষ্ঠান সহ কয়েকটি ইউনিয়নের জনগনের যুগ যুগ ধরে খেলাধুলা,বাৎসরিক গরুর হাট করে আসিতো।

[৫] এ সময় তারা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ'র বরাবর মানবিক আবেদন জানিয়ে বলেন, এই মাঠের সাথেই সরকারি বিশাল যায়গা রয়েছে আশ্রয়ন প্রকল্প করার উপযোগী। সেখানে প্রকল্পের ঘর নির্মাণের মাধ্যমে মাঠটি যেন বাঁচিয়ে রাখা হয়। এতে উপকৃত হবে কয়েক হাজার মানুষ,ছাত্ররা পাবে শিক্ষার উপযোগী পরিবেশ।

[৬] মানবন্ধনে শিক্ষক,ছাত্র,রাজনীতিবিদ সুশিল সমাজের নেতৃবৃন্ধ সহ প্রায় ১৫ টি গ্রামের সহস্রাধিক জনগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়