শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে, দ্বিতীয় স্থানে ভারত

মেহেদী হাসান: [২] মহামারি করোনার ছোবলে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে এদিন তিন হাজার ৬৮৭ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। ব্রাজিলের পরে অবস্থান করছে ভারত। সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে এক হাজার ২৬ জন।

[৩] বুধবার (১৪ এপ্রিল) সকালে করোনার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

[৪] তবে সংক্রমণের দিক থেকে ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে ভারত। চলতি সপ্তাহজুড়েই ভারতে প্রতিদিন দেড় লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টার হিসেবেও তার ব্যতিক্রম দেখা যায়নি। এই সময়সীমার মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ২৪৮ জন। ব্রাজিলে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ১৫৭।

[৫] এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ রোগে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা দেশের নাম যুক্তরাষ্ট্র। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ব্রাজিল- ভারতের তুলনায় কিছুটা কম। যুক্তরাষ্ট্রে এই সময়সীমার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৭২০ জন, মারা গেছেন ৮১৯ জন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ